বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে অ্যাওয়ার্ড পেলেন ঢাবির অধ্যাপক ও ৫ শিক্ষার্থী      ● বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত      ● বরেন্দ্রের জলবায়ু সংকট কপ-৩১-এর আলোচনায় আনার দাবি      ● সাদুল্লাপুরে জেলা আওয়ামীগ নেতা মতিয়ার রহমান গ্রেপ্তার      ● টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান      ● ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      ● টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এআইইউবি      ● পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের      ● শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির      ● তেজগাঁওয়ে হবে আধুনিক আনসার সদর দপ্তর      ● ধুনটে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি      ● গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত      
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে অ্যাওয়ার্ড পেলেন ঢাবির অধ্যাপক ও ৫ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:০৬ পিএম

অসাধারণ গবেষণাকর্মের স্বীকৃতি হিসেবে জার্মানির ফ্রাইবুর্গে অনুষ্ঠিত ISCB–GMDS 2026 আন্তর্জাতিক সম্মেলনে অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিকস অ্যান্ড ডেটা সায়েন্স (আইএএসডিএস)-এর অধ্যাপক ড. মো. হাসিনুর রহমান খান এবং একই ইনস্টিটিউটের পাঁচ শিক্ষার্থী। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন বর্তমান শিক্ষার্থী এবং দুজন সদ্য গ্র্যাজুয়েট শিক্ষার্থী।

অধিকাংশ গবেষকের গবেষণা কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক ড. মো. হাসিনুর রহমান খান। অ্যাওয়ার্ডের জন্য মনোনীত দুই শিক্ষার্থী সম্মেলনে উপস্থিত হতে পারেননি। অপর তিনজন সম্মেলনে তাঁদের নিজ নিজ গবেষণাকর্ম উপস্থাপনের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

International Society for Clinical Biostatistics (ISCB)-এর ৪৭তম বার্ষিক সম্মেলন এবং German Association for Medical Informatics, Biometry and Epidemiology (GMDS)-এর ৭১তম বার্ষিক সম্মেলন যৌথভাবে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর জার্মানির ফ্রাইবুর্গে অনুষ্ঠিত হয়। দীর্ঘ ঐতিহ্যের এই দুই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠনের যৌথ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১ হাজার ৪০০ গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবী অংশ নেন।

সম্মেলনে মর্যাদাপূর্ণ ISCB Student Conference Award (STCA) পেয়েছেন আইএএসডিএসের পিএইচডি গবেষক নাসরিন সুলতানা। বিশ্বের মাত্র ছয়জন তরুণ গবেষককে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাঁর গবেষণার প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএএসডিএসের অধ্যাপক ড. মো. হাসিনুর রহমান খান এবং সহ-তত্ত্বাবধায়ক ছিলেন ড. মওদুদ আলম।

নাসরিন সুলতানার পুরস্কারপ্রাপ্ত গবেষণার শিরোনাম ‘A Copula-Based Semi-Competing Risks Model for Recurrent and Terminal Events in Presence of Cure Fraction and Its Efficient Estimation via Stochastic Optimization’।

এছাড়া আইএএসডিএসের পাঁচজন Conference Attendance Support Program (CASP) অ্যাওয়ার্ড লাভ করেন। সম্মেলনে বিশ্বের মাত্র ১৬ জনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্ত পাঁচজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএএসডিএসের শিক্ষক ও শিক্ষার্থী। তারা হলেন অধ্যাপক ড. মো. হাসিনুর রহমান খান, তাঁর গবেষণা দলের মো. মনোয়ার হোসাইন ও মাহারুন নাহার জুঁই এবং সদ্য গ্র্যাজুয়েট মো. হাসিবুল ইসলাম জিতু ও মালিহা বিনতে আলাউদ্দিন।

উভয় অ্যাওয়ার্ডের আওতায় প্রত্যেকের সম্মেলন নিবন্ধন খরচ, আবাসন, কনফারেন্স কোর্স, বিমানের টিকিটসহ সংশ্লিষ্ট সব ব্যয় সম্মেলন কর্তৃপক্ষ বহন করে।

সম্মেলনে আইএএসডিএসের এই ছয় গবেষক Small Area Estimation, Survival and Competing Risks Analysis, Spatial Modelling, Causal Inference, High-dimensional Variable Selection এবং Machine Learning-এর মতো আধুনিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করেন।

এসব গবেষণায় বাংলাদেশের ছোট এলাকার নির্ভরযোগ্য পরিসংখ্যান নিরূপণ, উচ্চমাত্রিক তথ্য থেকে গুরুত্বপূর্ণ ভেরিয়েবল নির্বাচন, স্থানভিত্তিক প্রভাব বিশ্লেষণ, কারণ-ফলাফল সম্পর্ক নির্ণয় এবং বিভিন্ন ধরনের ঝুঁকি বিশ্লেষণে আধুনিক পরিসংখ্যান ও ডেটা সায়েন্স পদ্ধতির প্রয়োগ বিষয়ে তথ্য তুলে ধরা হয়। আন্তর্জাতিক গবেষক ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে বিভিন্ন বৈজ্ঞানিক অধিবেশনে আইএএসডিএসের গবেষকেরা নিজ নিজ গবেষণার ফলাফল উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক তৈরি এবং ভবিষ্যতে যৌথ গবেষণার সম্ভাবনাও তৈরি হয়েছে।

‘Big Data. Small Data. Your Data. - Transitions in the Age of Biomedical AI’ প্রতিপাদ্য নিয়ে এবারের সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সের দ্রুত বিকাশের প্রেক্ষাপটে চিকিৎসা ও স্বাস্থ্য গবেষণায় নতুন পরিসংখ্যানিক পদ্ধতি, মডেলিং এবং AI, Big Data ও Small Data নিয়ে সাম্প্রতিক গবেষণা ও ধারণা বিনিময় করেন।

বায়োস্ট্যাটিস্টিকস, এপিডেমিওলজি, মেডিকেল ইনফরমেটিকস, বায়োইনফরমেটিকস, ডেটা সায়েন্স ও বায়োমেডিকেল AI-এর পাশাপাশি পরিসংখ্যান, গণিত, কম্পিউটার বিজ্ঞান ও বায়োমেডিকেল গবেষণার মধ্যে আন্তঃবিষয়ক সহযোগিতা জোরদার করাও সম্মেলনের অন্যতম লক্ষ্য ছিল।

আন্তর্জাতিক অ্যাওয়ার্ড লাভ করায় আইএএসডিএসের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, একই ইনস্টিটিউটের একজন শিক্ষক, একজন পিএইচডি গবেষক এবং চারজন তরুণ গবেষকের এমন আন্তর্জাতিক পুরস্কার ও গবেষণা সহায়তা অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য সুনাম বয়ে এনেছে। এটি বাংলাদেশের পরিসংখ্যান ও ডেটা সায়েন্স গবেষণার জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা।

উপাচার্য বলেন, Biomedical AI ও Data Science বর্তমান বিশ্বে চিকিৎসা, জনস্বাস্থ্য ও বৈজ্ঞানিক গবেষণার ধরন দ্রুত পরিবর্তন করছে। এ পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা বৃদ্ধি করেছে। এটি গবেষণার আন্তর্জাতিক দৃশ্যমানতা বৃদ্ধি, বৈশ্বিক গবেষণা নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ গবেষণা-সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঢাকা বিশ্ববিদ্যালয়   আইএএসডিএস   অধ্যাপক হাসিনুর রহমান খান   নাসরিন সুলতানা   আন্তর্জাতিক অ্যাওয়ার্ড   ISCB   GMDS   ISCB-GMDS 2026   ডেটা সায়েন্স   বায়োমেডিকেল এআই   গবেষণা   ফ্রাইবুর্গ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close