প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:০২ পিএম

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোলজি অ্যান্ড অটিজম (আইপিএনএ)-এর উদ্যোগে সার্টিফিকেট কোর্স অন নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস (এনডিডি)-এর ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন আইপিএনএর পরিচালক অধ্যাপক ডা. কাজী আশরাফুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দা তাবাসসুম আলম, সহকারী অধ্যাপক ডা. সানজিদা আহমেদ, সহকারী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র পাল, সহকারী অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদাউসসহ বিভাগের অন্যান্য শিক্ষক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাইল্ড ডেভেলপমেন্টাল থেরাপিস্ট, সাইকোলজিস্ট, অটিজম শিক্ষক, নিউট্রিশনিস্ট এবং এনডিডি কোর্সের ৭ম ব্যাচের নবাগত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের নিউরোডেভেলপমেন্টাল সমস্যার প্রাথমিক শনাক্তকরণ, সঠিক মূল্যায়ন, প্রয়োজনীয় থেরাপি এবং সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের সমস্যায় আক্রান্ত শিশুদের সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করতে বিভিন্ন পেশাজীবীর সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
ছয় মাসব্যাপী এ কোর্সে শিক্ষার্থীরা শিশুর বিকাশ, অটিজম, এডিএইচডি, লার্নিং ডিসঅর্ডার, কমিউনিকেশন ডিসঅর্ডারসহ বিভিন্ন নিউরোডেভেলপমেন্টাল সমস্যা সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন।
কোর্সের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত শিশু ও তাদের পরিবারের জন্য আরও দক্ষতার সঙ্গে সেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আয়োজকরা আশা করছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি