সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      ● শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর      ● রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষ: চিকিৎসাধীন তানিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫      ● ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১তম বর্ষে পদার্পণ      ● রায়পুরে ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি      ● গ্রেপ্তার এনসিপি নেতাকে নিতে থানায় উত্তেজনা      
নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:২৪ পিএম

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় নলছিটি পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ. এম. ফয়সালের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নলছিটি উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নলছিটি বিজয় উল্লাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সুজন গাজী, উপজেলা ছাত্রদল নেতা তুহিন, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম আহমেদ হিমেল, নলছিটি পৌর ছাত্রদলের সাবেক কমিটির সদস্য সোয়েব, কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাশেদ রানা, সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, কুলকাঠি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ, মোল্লারহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জায়েদ বেপারী, দপদপিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাগর মল্লিক, কুশঙ্গল ইউনিয়ন ছাত্রদল নেতা হিমেল, ইউনিয়ন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী ও সাধারণ সম্পাদক সৈকত এবং নলছিটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাইন সাদাফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকদের দাবি, বিক্ষোভ মিছিলে প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দেশবিরোধী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।




স্বদেশ প্রতিদিন/এস পি









আরও সংবাদ   বিষয়:  নলছিটি   ঝালকাঠি   ছাত্রদল   বিক্ষোভ মিছিল   নলছিটি ছাত্রদল   ঝালকাঠি ছাত্রদল   রাজনৈতিক কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close