বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৯৪টি মোবাইলসহ আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার      ● জমি দখলের অভিযোগ, শুনানি শেষে নিষ্পত্তির আশ্বাস      ● নিয়মিত দৌড় কি হাঁটুর ক্ষতি করে?      ● রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধার মার্কেট দখল, গ্রেপ্তার ২      ● সিলেটের নদীভাঙন-বন্যা ঠেকাতে স্থায়ী সমাধানে সরকার: বাণিজ্যমন্ত্রী      ● বিয়ের খবর গোপন রাখার কারণ জানালেন জেনিফার      ● শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, শুনানি ১৫ অক্টোবর      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার      ● চুরি ঠেকাতে গিয়ে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত      ● সিরাজদিখানকে হারিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন গজারিয়া থানা দল ‎প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)      ● অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন      ● বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার      
৯৪টি মোবাইলসহ আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার
প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২০ পিএম

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় অভিযান চালিয়ে চোরাই ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল (৩৩), আলাউদ্দিন (২৫), ইসরাফিল (২৭), হৃদয় (৩৫), আলামিন (৩০), আক্কাস (৩৫), ইমরান (৩০) ও ইয়াসিন আরাফাত (৩৮)।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে শ্যামলী পরিবহনের একটি গাড়িতে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা এবং সংঘবদ্ধ চোরাই চক্রের সদস্য। বুধবার সকাল ৮টার দিকে তারা বগুড়ার ধুনটের একটি মাসুদ টেলিকম মোবাইলের দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন চুরি করে।

চুরির পর তারা শ্যামলী পরিবহনে করে অন্যত্র যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

মাসুদ টেলিকমের স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। বুধবার ভোর ৭টার দিকে মার্কেটের নৈশপ্রহরী দোকানগুলো দেখভালের জন্য মার্কেটে গিয়ে মাসুদ টেলিকমের তালা কাটা ও শাটার খোলা দেখতে পান। পরে তিনি বিষয়টি মাসুদ রানাকে জানান।

খবর পেয়ে দোকানে গিয়ে ধুনট থানার পুলিশকে বিষয়টি জানান মাসুদ রানা। পরে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোরদের গতিবিধি শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে সিএনজি স্ট্যান্ডে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে তাদের পালানোর বিষয়ে তথ্য পাওয়া যায়।

মাসুদ রানা জানান, সিএনজি চালকদের কাছ থেকে জানা যায়, আটজন ব্যক্তি দুটি সিএনজি অটোরিকশা রিজার্ভ করে শেরপুর বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। পরে তিনি শেরপুর বাসস্ট্যান্ডে গিয়ে শ্যামলী পরিবহনের কাউন্টার স্টাফদের সঙ্গে কথা বলে বাসের নম্বর ও সুপারভাইজারের মোবাইল নম্বর সংগ্রহ করে ধুনট থানার পুলিশের কাছে দেন।

এরপর ধুনট থানা পুলিশ, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সমন্বিত অভিযানে শ্যামলী পরিবহনের বাস থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা করা হয়েছে। তাদের ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close