বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● একনেকে রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প      ● মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা ওহাবসহ ১৪ জন আটক      ● ৯৪টি মোবাইলসহ আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার      ● জমি দখলের অভিযোগ, শুনানি শেষে নিষ্পত্তির আশ্বাস      ● নিয়মিত দৌড় কি হাঁটুর ক্ষতি করে?      ● রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধার মার্কেট দখল, গ্রেপ্তার ২      ● সিলেটের নদীভাঙন-বন্যা ঠেকাতে স্থায়ী সমাধানে সরকার: বাণিজ্যমন্ত্রী      ● বিয়ের খবর গোপন রাখার কারণ জানালেন জেনিফার      ● শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, শুনানি ১৫ অক্টোবর      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার      ● চুরি ঠেকাতে গিয়ে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত      ● সিরাজদিখানকে হারিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন গজারিয়া থানা দল ‎প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)      
মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা ওহাবসহ ১৪ জন আটক
প্রতিনিধি, পাবনা
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২২ পিএম
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব

সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব

পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৪-১৫ জন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাদের আটক করা হয়।


আটকদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া অন্যান্যদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।


বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম স্বদেশ প্রতিদিন কে জানান, তারা শহরের মধ্যে নাশকতার পরিকল্পনা নিয়েছিল। নাশকতার অংশ হিসেবেই মাইক্রোবাসে করে এসে শহরের মধ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি সুজানগরের মথুরাপুর এলাকা থেকে তাকে প্রথমবার আটক করেছিল পুলিশ। সে সময় দলীয় নেতাকর্মীরা পুলিশের ভ্যান থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয়, যাতে আটজন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি তাকে পুনরায় গ্রেফতার করে পুলিশ।

পরবর্তীতে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সুজানগরে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করেন আব্দুল ওহাব ও তার অনুসারীরা। এর ধারাবাহিকতায় একই বছরের ২৩ এপ্রিল রাতে মথুরাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে আব্দুল ওহাবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতাকর্মীকে আটক করা হয়। পরে কয়েক সপ্তাহের মধ্যে তারা জামিনে মুক্তি পান।

এরপর বুধবার সকালে পাবনা শহরে মিছিলের প্রস্তুতি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আব্দুল ওহাবসহ ১৫ নেতাকর্মীকে আবারও আটক করল ডিবি পুলিশ।

আটকদের আইনি ব্যবস্থা নিতে পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close