প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম

দুর্গাপূজার ছুটি আরও একদিন বাড়তে পারে। ২২ অক্টোবরও ছুটি ঘোষণার সিদ্ধান্ত বিবেচনায় থাকায় এ বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে এই ছুটি দেওয়া হতে পারে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় দুদিনের ছুটি নির্ধারিত আছে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে এবং ২১ অক্টোবর দশমী উপলক্ষে সাধারণ ছুটি।
এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে ২২ অক্টোবরও ছুটি ঘোষণা করার পথে সরকার।
স্বদেশ প্রতিদিন/এফএইচ