মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● লটে নিউইয়র্ক টাইমস কর্মকর্তাকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার      ● দুর্গাপূজার ছুটি ২২ অক্টোবরও হতে পারে      ● যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম      ● পল্লী মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য      ● শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় ও কুইজ      ● ইরানের এনপিটি ছাড়ার আলোচনায় উদ্বিগ্ন রাশিয়া      ● ক্যান্সার আক্রান্ত আসাদের পাশে যুবদল      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু      ● বিকাশ-নগদ সিম ক্লোন করে অর্থ আত্মসাৎ      ● হাসিনার জন্মদিনে নাশকতার প্রস্তুতির অভিযোগ, ১৫ জন রিমান্ডে      ● ২০০ বছর পর টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষা      ● ট্রলারডুবিতে নিহতদের স্মরণে নীরবতা ও দোয়া      
লটে নিউইয়র্ক টাইমস কর্মকর্তাকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহী কর্মকর্তা জোনাথন ম্যাককিনসেকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর শ্বশুর শৌইয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনের বয়সই ৭৭ বছর।

নিউইয়র্ক টাইমস কর্তৃপক্ষও ম্যাককিনসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি নিউইয়র্ক টাইমস গেমসের ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ২০২৩ সাল থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার বিকেল ৩টার পর ক্যালিফোর্নিয়ার ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডসের পার্কিং এলাকায় ম্যাককিনসেকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাছাকাছি এলাকা থেকে তাঁর শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি দিনের বেলায় এবং জনসমাগমপূর্ণ এলাকায় ঘটে। প্রত্যক্ষদর্শীরা একাধিক গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে কে কীভাবে গুলি চালিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

গ্রেপ্তার ঝাং ও চেনকে সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আগামী বুধবার তাঁদের আদালতে হাজির করার কথা রয়েছে।

হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে আদালতের নথি ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ম্যাককিনসে ও তাঁর স্ত্রীর মধ্যে চলমান বিবাহবিচ্ছেদ, সন্তানদের হেফাজত এবং পারিবারিক বিরোধের বিষয় উঠে এসেছে। এসব বিষয় হত্যাকাণ্ডের সঙ্গে কীভাবে যুক্ত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ম্যাককিনসের শ্বশুর-শাশুড়িই মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে পুলিশের হেফাজতে রয়েছেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close