বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু      ● শীতের অসুখ এড়াতে খাদ্যতালিকায় রাখুন ৬ উপাদান      ● কৃষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার      ● অবৈধ ইটভাটা বন্ধ করে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ      ● এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর      ● অপারেশনাল সক্ষমতা বাড়াতে আনসার ব্যাটালিয়নের ১৪ দিনের প্রশিক্ষণ      ● ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদেরও সমান দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক      ● টেকসই ডেইরি খাত গড়তে আধুনিক প্রযুক্তির ওপর জোর      ● জমির মালিকানা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মানিক মিয়ার অভিযোগ      ● কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর      ● জামালপুরে ছাত্রদলের পদধারী নেতাকে ছাত্রলীগ নেতা বানিয়ে মামলায় আসামি      ● পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উদ্ভাবনের আহ্বান      
হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২৯৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে দুজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৬৩৮, চট্টগ্রামে ২৬৯, সিলেটে ২২৯, ময়মনসিংহে ১১৪, বরিশালে ১০৬, খুলনায় ৮৪, রংপুরে ৫৮ এবং রাজশাহীতে ৪৩ জন। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৮ হাজার ৭৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হাম   হামের উপসর্গ   হাম আক্রান্ত   স্বাস্থ্য অধিদপ্তর   মৃত্যুর পরিসংখ্যান   বাংলাদেশে হাম   স্বাস্থ্য পরিস্থিতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close