প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে যথাক্রমে ১১০৩ ও ২০৯৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৭২৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৯ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৭৫৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
রোববার ডিএসইতে ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৫টি কোম্পানির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে। রোববার সিএসইতে হাতবদল হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৬৬টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারদর।
এদিন সিএসইতে ৩৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
স্বদেশ প্রতিদিন/এফএইচ