শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে দেশের আবহাওয়া      ● রিয়াদে তিন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের      ● ধানমন্ডিতে গ্যাসের আগুনে মা-ছেলের মৃত্যু      ● জিয়াউর রহমান আধুনিক সেনাবাহিনী গড়েছিলেন: রিজভী      ● যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা      ● এক মিনিটে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করবে এআই      ● মালয়েশিয়ার প্রলোভনে অপহরণ, সাগরে ফেলার অভিযোগ      ● বেগমগঞ্জে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘দ্য টার্ফ নোয়াখালী’      ● দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল      ● ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী       ● ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিনজন      ● কুমিল্লায় মডার্ন হসপিটালে হাজারতম স্টেন্ট স্থাপন      
আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ পিএম

বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ১ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) অনুষ্ঠিত হচ্ছে এই কংগ্রেস। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী।

বক্তব্যে তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আইনমন্ত্রী।

তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টিও তুলে ধরেন। পাশাপাশি শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আইনমন্ত্রী বলেন, আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দফতর (ইউএনওডিসি) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close