রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এক বছর পূর্ণ করল এরিস্টো আই হসপিটাল      ● ফরেনসিক পরীক্ষায় সাড়া দিচ্ছেন না রিজওয়ান      ● বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮      ● সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, পরিকল্পনাকারী গ্রেপ্তার      ● বোয়িং চুক্তি নিয়ে যা বললেন মাহদী আমিন      ● অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ সুপারের      ● বাজারের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থার অভাবে দুর্ভোগ      ● ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান      ● সালিশে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ      ● হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার      ● চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই 'ঝুঁকিতে'      
এক বছর পূর্ণ করল এরিস্টো আই হসপিটাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম

‘সুস্থ চোখ, সমৃদ্ধ জীবন’—এই প্রত্যয়কে সামনে রেখে ধানমন্ডিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো এরিস্টো আই হসপিটালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।

রোববার (২৭ সেপ্টেম্বর) এরিস্টো আই হসপিটাল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিস্টো আই হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. মো. কামরুল হাসান খান।

অনুষ্ঠানে এরিস্টো আই হসপিটালের এক বছরের পথচলা, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

এরিস্টো আই হসপিটালে ক্যাটারাক্ট, রেটিনা, গ্লুকোমা, কর্নিয়া, শিশু চক্ষু চিকিৎসা, অকুলোপ্লাস্টি এবং রিফ্র্যাকটিভ সার্জারিসহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে LASIK ও SMILE-এর মতো উন্নত রিফ্র্যাকটিভ সার্জারির সুবিধাও রয়েছে।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চক্ষু চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। মানুষের উন্নত দৃষ্টিসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এরিস্টো আই হসপিটাল।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close