রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ সুপারের      ● বাজারের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থার অভাবে দুর্ভোগ      ● ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান      ● সালিশে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ      ● হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার      ● চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই 'ঝুঁকিতে'      ● ধর্ষক জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবি চেয়ে মানববন্ধন      ● ফুটপাত দখলকে কেন্দ্র করে আনসার-হকারদের সংঘর্ষ      ● ছৈলার চরে তৈরি হবে সাংস্কৃতিক ভিলেজ      ● মালবাহী জিপ খাদে পড়ে চালক নিহত      ● ৩,৮৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার      ● ধরলার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন      
অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ সুপারের
প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পুলিশ-জনগণের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা পুলিশ আয়োজিত এ মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, অত্র জেলার অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ, এনজিও, ক্রিয়াশীল রাজনৈতিক দল, স্থানীয় জনসাধারণ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে আইনের যথাযথ প্রয়োগ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করা হবে।

তিনি বলেন, “স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য প্রয়োজন স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। কোনো এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম পূর্বশর্ত হচ্ছে একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি।”

চলমান উন্নয়ন কার্যক্রমের সুফল যেন স্থানীয় জনগণ ভোগ করতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে বলেও জানান তিনি।

পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এবং ওপেন হাউস ডের মতো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত এলাকার চিহ্নিত সমস্যাগুলো দূর করতে নাগরিক সমাজ ও গণমাধ্যমের সহযোগিতা এবং মূল্যবান পরামর্শ কার্যকর ভূমিকা রাখতে পারে।

অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে নবাগত পুলিশ সুপার বলেন, “অবৈধ অস্ত্রধারী, পেশাদার দখলদার, জনমনে আতঙ্ক সৃষ্টিকারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং যেকোনো অপরাধীদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে কঠোর।”

তিনি আরও বলেন, জেলার প্রতিটি থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও পুলিশের অন্যান্য অফিস যেন জনবান্ধব হয় এবং পুলিশি সেবা যেন মানুষের জন্য আরও সহজতর হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “পুলিশ যে জনগণের বন্ধু, সেটা আমরা কথায় নয়, কাজে প্রমাণ করতে চাই।” পুলিশ ও জনগণের আস্থার সম্পর্ককে নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি—এই তিনটা মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।”

মতবিনিময় সভায় সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন নবাগত পুলিশ সুপার। পাশাপাশি পিরোজপুরের সাধারণ মানুষ এবং বৃহত্তর বরিশালের মানুষের ঐতিহ্যগত আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের ন্যায্য ও যুক্তিসঙ্গত সহযোগিতা কামনা করেন তিনি।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close