রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাজারের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থার অভাবে দুর্ভোগ      ● ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান      ● সালিশে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ      ● হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার      ● চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই 'ঝুঁকিতে'      ● ধর্ষক জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবি চেয়ে মানববন্ধন      ● ফুটপাত দখলকে কেন্দ্র করে আনসার-হকারদের সংঘর্ষ      ● ছৈলার চরে তৈরি হবে সাংস্কৃতিক ভিলেজ      ● মালবাহী জিপ খাদে পড়ে চালক নিহত      ● ৩,৮৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার      ● ধরলার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন      ● সিসি ক্যামেরা ভেঙে স্কুলে চুরি      
বাজারের বেহাল দশা, ড্রেনেজ ব্যবস্থার অভাবে দুর্ভোগ
প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি বাজার বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে বাজারে ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন স্থানে পানি জমে যায়। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় গরুর হাটে। সেখানে দীর্ঘসময় হাঁটুপানি জমে থাকায় ক্রেতা-বিক্রেতা ও স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও বাজারের পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জুলেখা নামের একজন মহিলা জানান, আগে এ বাজারের ঐতিহ্য ছিল, এখন অবহেলায় বাজার ধ্বংস হয়ে যাচ্ছে।

সাংবাদিক জীবন বলেন, বাজারের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে চরম ভোগান্তি জনসাধারণের। আশা, অতি তাড়াতাড়ি কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধান করবেন।

সোহাম নামের একজন ছাত্র জানান, বাজারের পাশে স্কুল, কলেজ, পরীক্ষা কেন্দ্র। কিন্তু এ বাজারের যে পরিবেশ, এখানে বসার মতো, দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই। এ সময় বাজার করতে, আড্ডা দিতে অনেক দূর থেকে মানুষ আসতো। আজ পরিবেশের কারণে সব নষ্ট হয়ে গেছে।

স্থানীয়দের দাবি, ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, বাজারের মাপার কাজ শেষ হয়েছে। টেন্ডার হবে। বরাদ্দ আসলে ভালুকায় তিনটি বাজার—মল্লিকবাড়ি, বিরুনীয়া, উথুরায় কাজ শুরু হবে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close