রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ধরলার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন      ● সিসি ক্যামেরা ভেঙে স্কুলে চুরি      ● আজ বিশ্ব নদী দিবস      ● ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে কিশোর-কিশোরী ক্লাব      ● বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে শোভাযাত্রা      ● পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন পর্যটকরা      ● কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড      ● দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার      ● স্টুডিওতে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার, বলছে পুলিশ      ● সৌরবিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার আহ্বান      ● বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব      
ধরলার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চরে ধরলা নদীর অব্যাহত ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জগমনের চর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর ধরে ধরলা নদীর ভাঙনে জগমনের চর এলাকার বিস্তীর্ণ ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিবছর ভাঙনের তীব্রতা বাড়লেও স্থায়ীভাবে নদীশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে ভাঙন জগমনের চর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও মসজিদের কাছাকাছি পৌঁছে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসহ শত শত পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা কোবাদ আলী বলেন, ‘প্রতিবছরই ধরলা নদী আমাদের ঘরবাড়ি ও আবাদি জমি কেড়ে নিচ্ছে। ভাঙন ঠেকাতে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এই এলাকার মানুষকে রক্ষা করা সম্ভব নয়।’

আরেক স্থানীয় বাসিন্দা কাশেম আলী বলেন, ‘বিদ্যালয়টি নদীগর্ভে চলে গেলে চরাঞ্চলের শত শত শিশুর লেখাপড়া বাধাগ্রস্ত হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও মানুষের বসতভিটা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।’

বক্তারা আরও বলেন, নদীভাঙনের কারণে প্রতিবছর বহু পরিবার বসতভিটা ও কৃষিজমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। ভাঙন অব্যাহত থাকলে এলাকার শিক্ষা, যোগাযোগ ও জনজীবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মানববন্ধন থেকে ধরলা নদীর ভাঙনকবলিত জগমনের চর এলাকায় জরুরি ভিত্তিতে নদীর তীর সংরক্ষণ, স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং টেকসই নদীশাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে ভাঙনকবলিত মানুষের বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close