রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। 

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার ৫টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি ইউনিয়ন পরিষদ কার্যালয়, ১০টি ইউনিয়ন ভূমি অফিস এবং কুলাউড়া পৌরসভায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর আশপাশে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এফএইচ

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close