প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী জিপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আলুটিলা সাপমারা এলাকায় রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালের এ দুর্ঘটনা ঘটে। নিহত জিপ চালকের নাম চন্দন দত্ত। তিনি খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়ক (বসুন্ধরা এলাকার বাসিন্দা) অমূল্য দত্তের বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা আসার পথে আলুটিলা সাপমারা এলাকায় পৌঁছালে গাড়িটি এ দুর্ঘটনায় পতিত হয়। সকালে মালামাল নিয়ে মাটিরাঙ্গা ও গুইমারা যাওয়ার যাচ্ছিল জিপটি। এরই মধ্যে সাপমারা এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
নিহতের চাচা বাবুল দত্ত জানান, নিহত জিপ চালক আবুল খায়ের কোম্পানির ডিলার (এসএস ট্রেডার্স) স্বত্বাধিকারী শিপসংকর দে’র গাড়ি চালাতেন।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, আজ রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে। গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে। একজনের লাশ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
মাটিরাঙ্গা থানায় কর্মরত ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই মোবারক হোসেন জানান, দুপুর ১টার দিকে লাশ পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত জায়গা গভীর। জিপ চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আশ্রাফুল মুন্না বলেন, অপমৃত্যু মামলা হবে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান আছে বলে তিনি নিশ্চিত করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ