রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ধর্ষক জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবি চেয়ে মানববন্ধন
প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছয় বছরের শিশু মাহিদা আক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ তারুয়া একতা শক্তি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি আশুগঞ্জ বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশুগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শিশু মাহিদার ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানান। তারা ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত জাহিদুলের দ্রুত বিচার সম্পন্ন করে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

দক্ষিণ তারুয়া একতা শক্তি সংগঠনের আহ্বায়ক কিশোর চৌধুরী ও সমন্বয়ক নিলয় আহমেদের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে রাব্বিন চৌধুরী, সোহেল আহমেদ, দেলোয়ার আহমেদ, তাজিম, কাইয়ূম, রিপন, বাবু, রুবেল, মুখ্যপাত্র রায়হান আহমেদ রবিন, হেলালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সমাবেশ থেকে শিশু মাহিদার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি পুনর্ব্যক্ত করা হয়।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close