রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ছৈলার চরে তৈরি হবে সাংস্কৃতিক ভিলেজ      ● মালবাহী জিপ খাদে পড়ে চালক নিহত      ● ৩,৮৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার      ● ধরলার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন      ● সিসি ক্যামেরা ভেঙে স্কুলে চুরি      ● আজ বিশ্ব নদী দিবস      ● ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে কিশোর-কিশোরী ক্লাব      ● বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে শোভাযাত্রা      ● পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন পর্যটকরা      ● কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড      ● দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার      
ছৈলার চরে তৈরি হবে সাংস্কৃতিক ভিলেজ
মো. মমিন উদ্দিন
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম

‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে জেলার কাঁঠালিয়া উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ‘ছৈলার চর’-এ আলোচনা সভাসহ নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।


রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন বলেন, “ছৈলার চর পর্যটন কেন্দ্রকে একটি সাংস্কৃতিক ভিলেজসহ দৃষ্টিনন্দন ও আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করা সম্ভব হবে।”


কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে এবং গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পর্যটন খাতের অংশীদারেরা।


বক্তারা জেলার পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগিয়ে স্থানীয় ও জাতীয় পর্যটন খাতের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদ বরন জয়ধর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. আমানুল্লাহ সরকার, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, রাজাপুর ইউএনও রিফাত আরা মৌরি এবং ঝালকাঠি সদর ইউএনও সেগুফতা মেহনাজ।


অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close