প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজের আয়োজনে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শনিবার দুপুরে ডাক্তার কামারুজ্জামান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠান শুরুর সময় অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ শিক্ষকবৃন্দ।
নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজের প্রভাষক নাহিদ ফারহানা ও রিয়াদ মাহমুদ ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) চেয়ারম্যান আফসানা ভূঁইয়া।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা ওমর ফারুক, কলেজ সমাজকর্ম ৪র্থ বর্ষের শিক্ষার্থী রুবারমেট মনজুরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা আক্তার। বিশেষ অতিথি সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি (সিডিএস) চেয়ারম্যান আফসানা ভূঁইয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক এনামুল হক এনাম।
স্বদেশ প্রতিদিন/এফএইচ