মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      ● সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক      ● ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩      ● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      ● চা খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন      ● পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী      
‘চতুর্থ ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম

বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত ও সফল নারীদের সম্মাননা জানাতে অনুষ্ঠিত হয়েছে ‘চতুর্থ ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৬’। সম্পূর্ণা বাংলাদেশের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুশী কবির। এবারের আয়োজনে বিভিন্ন পেশা ও ক্ষেত্রে অবদান রাখা নারীদের সম্মাননা দেওয়া হয়। আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা নতূন।

এ ছাড়া সাংবাদিকতায় মানসুরা হোসাইন, নাট্য অভিনয়ে সাফা কবির, রন্ধনশিল্পে রহিমা সুলতানা রিতা, ১৮৫টি দেশ ভ্রমণের স্বীকৃতি হিসেবে নাজমুন নাহার, ব্যারিস্টার হিসেবে দোলা রহমান, উপস্থাপনায় রুহানি সালসাবিল এবং চিকিৎসাক্ষেত্রে অধ্যাপক ডা. আনজোমান আরা বিউটি সম্মাননা পেয়েছেন।

শিক্ষকতায় ফেরদৌসি খান, নৃত্যশিল্পে ফারহানা চৌধুরী বেবি, মডেল হিসেবে তৌহিদা তাসনিম টিপা এবং ইনফ্লুয়েন্সার হিসেবে বারিশা হকও সম্মাননা পেয়েছেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সমাজে পিছিয়ে থাকা ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের সফলভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে ২০২২ সালে ৮০ জন নারী উদ্যোক্তাকে নিয়ে সম্পূর্ণা বাংলাদেশের যাত্রা শুরু হয়। নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানকে স্বীকৃতি দেওয়ার ধারাবাহিকতায় পরবর্তীতে শুরু হয় ফিনা সম্পূর্ণা অ্যাওয়ার্ড।

প্রতি বছর নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সফল নারীদের এই পুরস্কারের মাধ্যমে সম্মাননা জানানো হয়। আয়োজকদের মতে, নারীদের কাজ ও অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের অনুপ্রেরণা জোগানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #ফিনাসম্পূর্ণাঅ্যাওয়ার্ড #সম্পূর্ণাঅ্যাওয়ার্ড২০২৬ #সম্পূর্ণাবাংলাদেশ #নারীসম্মাননা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close