সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
সরবরাহ বাড়ানোর খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ পিএম

ওমানের মাধ্যমে এশিয়ার দেশগুলোতে বাড়তি অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। এ প্রস্তাবের খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কাও কিছুটা কমেছে।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত প্রত্যাশার তুলনায় কম কমায়ও বাজারে তেলের দামের ওপর চাপ তৈরি হয়েছে।

বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২ ডলার ৯২ সেন্ট বা ২ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৮৩ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কমেছে ৩ ডলার ৪০ সেন্ট বা ৩ দশমিক ২ শতাংশ। দিন শেষে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ১০২ ডলার ৪৩ সেন্ট।

ওমানের মাধ্যমে এশিয়ায় তেল সরবরাহ
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে জানা গেছে, সৌদি আরব ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোতে বাড়তি অপরিশোধিত তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার কারণে বিশ্ববাজারে সরবরাহ কমে যাওয়ার প্রভাব কিছুটা প্রশমিত হতে পারে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে সৌদি আরবের তেল রপ্তানির খবর পাওয়ায় সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কমেছে।

এর আগে মঙ্গলবার তেলের দাম ৩ ডলারের বেশি বেড়েছিল। সৌদি আরবের লোহিত সাগরীয় বন্দর ইয়ানবু থেকে তেল সরবরাহ বন্ধ এবং ইউরোপের কয়েকজন ক্রেতার কাছে তেল পাঠানোর সিদ্ধান্ত বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর দাম বেড়ে যায়।

ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর এই পরিস্থিতি তৈরি হয়। পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দরে তেল পৌঁছে দেয়।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় ইয়ানবু সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি পথ হয়ে ওঠে।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #তেলের_দাম #বিশ্ববাজার #সৌদি_আরব #ওমান #অপরিশোধিত_তেল #এশিয়া #তেল_বাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close