বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হচ্ছে দেশের গ্যাস সরবরাহ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ পিএম

দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বৃদ্ধি পাওয়ার ফলে দীর্ঘদিনের এই সংকট কাটতে শুরু করেছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দেশে মোট ২৬১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে এসেছে ১ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি রিগ্যাসিফিকেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৯৯০ মিলিয়ন ঘনফুট।

সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে বিদ্যুৎ, শিল্প, সিএনজি স্টেশন ও আবাসিক খাতে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছিল। তবে বর্তমান সরবরাহ বৃদ্ধির ফলে ঘাটতি অনেকটাই কমে এসেছে। এর ফলে গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্র ও বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। যদিও চাহিদার তুলনায় সরবরাহ এখনও কিছুটা কম রয়েছে, তাই সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশীয় উৎপাদন ও এলএনজি আমদানি বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছেন খাতসংশ্লিষ্টরা।

স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #গ্যাসসংকট #এলএনজি #পেট্রোবাংলা #বাংলাদেশ #অর্থনীতি #গ্যাসসরবরাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close