বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
ইসরায়েলের কর্মকাণ্ডে মদদ না দিতে ট্রাম্প প্রশাসনের প্রতি তালিবের আহ্বান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৫ পিএম

গাজায় ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য রাশিদা তালিব।

গাজার একটি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলার খবর প্রকাশের পর এ আহ্বান জানান মিশিগানের এই ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য।

ইরানের জাতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাশিদা তালিব গাজায় চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, সেখানে সহিংসতা ও প্রাণহানি অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতিও কার্যকর হয়নি।

তালিব বলেন, ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। তার দাবি, অনেক শিশু যুক্তরাষ্ট্রে তৈরি বোমার হামলায় নিহত হচ্ছে। যারা প্রাণে বেঁচে যাচ্ছে, তাদের অনেকেই দীর্ঘমেয়াদি মানসিক ও মনস্তাত্ত্বিক ক্ষতির শিকার হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তালিব বলেন, গাজায় চলমান ভয়াবহ কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করা উচিত।

এ সময় নিজের বক্তব্যের সঙ্গে একটি ভিডিওও প্রকাশ করেন তিনি। ভিডিওটিতে গাজার একটি কিন্ডারগার্টেনে ইসরায়েলি বাহিনীর অভিযানের দৃশ্য দেখানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই হামলার সময় গুলিবিনিময়ের মধ্যে প্রায় ২০০ শিশু ভবনটির ভেতরে আটকা পড়ে। গাজার বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের মধ্যেই রাশিদা তালিব মার্কিন সরকারের নীতির সমালোচনা করলেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  গাজা ইসরায়েল রাশিদা তালিব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close