বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা      ● ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● পাবনায় এপেক্স ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত      ● মোংলা বন্দরে কাঠবাদাম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী      ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড      ● সিংড়ায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● পূর্বাচলে কানাডিয়ান স্কুলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● সিংড়ায় অপরাধ দমনে কঠোর বার্তা পুলিশ সুপারের      ● আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো      
আইওএস ২৭: আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম

১. সিরির উন্নত সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সিরি এখন আরও স্বাভাবিকভাবে কথোপকথন করতে এবং জটিল প্রশ্নের উত্তর দিতে সক্ষম। আইফোনের পর্দায় কী দেখা যাচ্ছে তা বুঝে সে অনুযায়ী সহায়তা দিতে পারবে। তবে উন্নত এআই ফিচারের জন্য অন্তত আইফোন ১৫ প্রো বা নতুন মডেল প্রয়োজন হবে।

২. কৃত্রিম বুদ্ধিমত্তায় আরও নতুন সুবিধা
ফটোস অ্যাপে এক্সটেন্ড ও রিফ্রেম সুবিধা যোগ হয়েছে। ইমেজ প্লেগ্রাউন্ডে আরও বাস্তবসম্মত ছবি তৈরি করা যাবে এবং শুধু নির্দেশনা লিখে শর্টকাটস অ্যাপে নতুন শর্টকাট তৈরি করা সম্ভব।

৩. লিকুইড গ্লাস ডিজাইনে পরিবর্তন
আইওএস ২৭-এ লিকুইড গ্লাস ডিজাইনের আলো-প্রতিফলন আরও সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে এবং অ্যাপ আইকনগুলো আরও পরিষ্কার দেখাবে। নতুন স্লাইডারের মাধ্যমে এর স্বচ্ছতা বা রঙও নিয়ন্ত্রণ করা যাবে।

৪. আইফোন হবে আরও দ্রুত
সামগ্রিক পারফরম্যান্সে উন্নতি করে কিছু অ্যাপ ৩০ শতাংশ পর্যন্ত দ্রুত চালু করার ব্যবস্থা করা হয়েছে। ফটোস অ্যাপে ছবি লোড হওয়ার গতি ৭০ শতাংশ এবং এয়ারড্রপের মাধ্যমে ফাইল পাঠানোর গতি ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

৫. এক নম্বর দিয়ে দুই আইফোন ব্যবহার
'আইফোন হ্যান্ডঅফ' সুবিধার মাধ্যমে একই ফোন নম্বর ব্যবহার করে দুটি আইফোনের মধ্যে সহজে পরিবর্তন করা যাবে। তবে এটি ব্যবহারের জন্য মোবাইল অপারেটরের সমর্থন প্রয়োজন।

৬. বিল ভাগ করা যাবে সহজেই
যুক্তরাষ্ট্রের অ্যাপল ক্যাশ ব্যবহারকারীদের জন্য রেস্তোরাঁর বিলের ছবি তুলে অ্যাপল ইন্টেলিজেন্সের সহায়তায় কর ও টিপসহ কার কত টাকা অংশ তা হিসাব করার সুবিধা যুক্ত হয়েছে।

৭. ফাইন্ড মাই অ্যাপে লোকেশন শেয়ারিং নিয়ন্ত্রণ
নির্দিষ্ট সময়, তারিখ বা নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য লোকেশন শেয়ারিং বন্ধ রাখা বা সীমিত করার সুবিধা যোগ হয়েছে।

৮. কারপ্লে-তে ভিডিও দেখার সুযোগ
নিরাপত্তা নিশ্চিত করে গাড়ি পার্ক করা অবস্থায় বা চার্জ দেওয়ার সময় সমর্থিত গাড়িতে এয়ারপ্লে ব্যবহার করে আইফোনের ভিডিও গাড়ির ডিসপ্লেতে দেখার নতুন সুযোগ মিলবে।

স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #আইওএস২৭ #অ্যাপল #আইফোন #প্রযুক্তি #স্মার্টফোন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close