বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড      ● সিংড়ায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● পূর্বাচলে কানাডিয়ান স্কুলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● সিংড়ায় অপরাধ দমনে কঠোর বার্তা পুলিশ সুপারের      ● আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো      ● ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● শিবপুরে তেল কম সরবরাহ করায় পাঠান ফিলিং স্টেশনে ৩০ হাজার টাকা জরিমানা       ● সিএন্ডএফ কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত, আটকে আছে ৫০০ পণ্যবাহী ট্রাক      ● জাতীয় নিরাপত্তায় আনসারদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার আহ্বান      
মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার মেঘনা উপজেলায় ‘নতুন কুড়ি স্পোর্টস’ ২০২৬-২০২৭ (সিজন-২)-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি কানেক্টেড হয়ে সরাসরি সম্প্রচার করা হয়। মেঘনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার মেঘনা উপজেলার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলিন রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সি, সদস্য সচিব সালাউদ্দিন সরকার ও যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন। এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং এর মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close