বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● পাবনায় এপেক্স ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত      ● মোংলা বন্দরে কাঠবাদাম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী      ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড      ● সিংড়ায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● পূর্বাচলে কানাডিয়ান স্কুলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● সিংড়ায় অপরাধ দমনে কঠোর বার্তা পুলিশ সুপারের      ● আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো      ● ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      
ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কারিগরি শিক্ষার প্রসারে ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২০২৮ সালের মধ্যে প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চতর কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঝালকাঠি শহরতলীর প্রতাপ এলাকায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, প্রতিমন্ত্রীর পদমর্যাদার ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির গাজী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়সহ সংশ্লিষ্টরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, এ প্রতিষ্ঠান থেকে স্থানীয় ছেলে-মেয়েরা জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা অর্জন করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি এলাকার শিক্ষার মানোন্নয়নেও ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটটি চালু হলে ঝালকাঠি ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার জন্য দূরবর্তী জেলায় যাওয়ার প্রয়োজন কমবে বলে আশা করা হচ্ছে।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close