বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● পূর্বাচলে কানাডিয়ান স্কুলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● সিংড়ায় অপরাধ দমনে কঠোর বার্তা পুলিশ সুপারের      ● আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো      ● ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● শিবপুরে তেল কম সরবরাহ করায় পাঠান ফিলিং স্টেশনে ৩০ হাজার টাকা জরিমানা       ● সিএন্ডএফ কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত, আটকে আছে ৫০০ পণ্যবাহী ট্রাক      ● জাতীয় নিরাপত্তায় আনসারদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার আহ্বান      ● এপেক্স ক্লাব অব পাবনার বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ      ● ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু      ● মুন্সীগঞ্জ জেলা জাসাসের সভাপতি হাসান, সম্পাদক আশরাফ      
পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

 পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের দরিদ্র নুর ইসলামের ছেলে শহীদ আলম (২৫)।  পেশায় একজন চাতাল শ্রমিক। কিছুদিন পূর্বে কাজ করার সময় বুকে প্রচন্ড ব্যাথার সাথে রক্তবমি শুরু হয়। দ্রুত তাকে নেয়া হয় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে।

 অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজে। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে নেয়া হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে। সেখানে তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে সহকারী রেজিস্ট্রার ডা. মো. আসিফ আহসান চৌধুরী জানান, শহীদের হৃদযন্ত্রের দুইটি ভালভ নষ্ট। 

দ্রুত অপারেশন করে ভালভ প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন হবে ৮-১০ লাখ টাকা। আর তা করতে হবে এক মাসের মধ্যে। সময় পার হলে তাকে আর বাঁচানো যাবে না।

শহীদের বাবা নুর ইসলাম বলেন, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও ঢাকায় চিকিৎসা করতে ইতোমধ্যে এক লাখ টাকার বেশি খরচ হয়েছে। বাড়ির একমাত্র সম্বল গরু ও হাস-মুরগি বিক্রি এবং এলাকাবাসীর সহযোগিতা নিয়ে তার চিকিৎসা চলছে। ছেলের ভালভ প্রতিস্থাপনের জন্য আর্থিক সহযোগিতার চেয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। 

সব ধরণের যোগাযোগ ও সহায়তা পাঠাতে মোবাইল নম্বর : ০১৮৪৫-০১৬১৪৮






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close