বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
১৫ বছরের চুক্তিতে ২০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম

ভারত-বাংলাদেশ ‘ফ্রেন্ডশিপ পাইপলাইনের’ ৭২তম চালানের অংশ হিসেবে দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। এই পরিমাণ ডিজেলের আনুমানিক পরিমাণ ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডিজেল স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় পার্বতীপুর ডিপোতে সম্পূর্ণ সরবরাহ প্রক্রিয়া শেষ হয়।

২০১৮ সালের ৯ এপ্রিল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ১৫ বছর মেয়াদে মোট প্রায় ২০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রতিশ্রুতি রয়েছে। ২০২৩ সালের ১৮ মার্চ ফ্রেন্ডশিপ পাইপলাইনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর থেকে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশ এখন পর্যন্ত মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ মেট্রিক টন ডিজেল আমদানি করেছে।

আমদানি করা ডিজেল দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানির মধ্যে প্রায় সমানভাবে বণ্টন করা হয়। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে পাইপলাইনভিত্তিক পরিবহন ব্যবস্থার ব্যবহার বাড়ছে।

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পাইপলাইনটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা, নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ওপর দিয়ে গিয়ে পার্বতীপুরের রিসিভিং টার্মিনালে পৌঁছেছে।

পাইপলাইনটি মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হচ্ছে, যা জ্বালানি পরিবহনে প্রচলিত অন্যান্য ব্যবস্থার পাশাপাশি একটি স্থায়ী অবকাঠামোগত সংযোগ তৈরি করেছে।

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন দুই দেশের চলমান দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। নিয়মিত চালানের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহের পাশাপাশি এই পাইপলাইন দুই দেশের আন্তঃসীমান্ত জ্বালানি অবকাঠামো ও সহযোগিতার ধারাবাহিকতাকেও তুলে ধরছে।


স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ফ্রেন্ডশিপ_পাইপলাইন ভারত_বাংলাদেশ জ্বালানি_সহযোগিতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close