বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১০ পিএম

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে যুবদলের উদ্যোগে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

কর্মসূচির আওতায় জেলা ও মহানগর যুবদল এবং তাদের অধীন উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সংশ্লিষ্ট ইউনিটগুলোকে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যুবদলের পক্ষ থেকে বলা হয়েছে, জনসম্পৃক্ততার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা আরও বাড়ানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।



স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু_প্রতিরোধ সচেতনতামূলক_কর্মসূচি জাতীয়তাবাদী_যুবদল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close