সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      
ধানমন্ডি ২৭-এ এপেক্স গোডাউনে আগুন, হতাহত নেই
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি গোডাউনে লাগা আগুন বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেল থেকে ছড়িয়ে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ছয়টি ইউনিট কাজ করেছে। যে পাঁচতলা ভবনে আগুন লাগে, তার চতুর্থ তলায় এপেক্সের গোডাউনটি অবস্থিত। আগুন মূলত ওই গোডাউনেই সীমাবদ্ধ ছিল। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

তিনি জানান, আগুনের দৃশ্যমান শিখা আর নেই। তবে গোডাউনের ভেতরে ধোঁয়া রয়েছে। ধোঁয়া পুরোপুরি বের করে দেওয়ার পর আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হবে।

আগুনের প্রাথমিক সূত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গোডাউনের কর্মীরা প্রথমে বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেল থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে নিজেদের কাছে থাকা অগ্নিনির্বাপণ সরঞ্জাম দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এতে সফল না হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় তা বড় আকার ধারণ করতে পারেনি। আগুন শুধু চতুর্থ তলাতেই সীমাবদ্ধ ছিল। সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তা খুব বেশি নয়।

ভবনটির ফায়ার লাইসেন্স ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠানটি কয়েক মাস আগে লাইসেন্সের জন্য আবেদন করেছিল। কিন্তু ফায়ার সেফটির অনুমোদন না থাকায় তাদের লাইসেন্স দেওয়া হয়নি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের ওই গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সংস্থাটির ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  এপেক্স আগুন ধানমন্ডি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close