বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসেই যুক্তরাষ্ট্রের নজর: ক্রিস রাইট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম

ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি নাও হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে তেহরান যাতে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে, সে জন্য দেশটির পরমাণু সক্ষমতা ধ্বংসের ওপরই মনোযোগ থাকবে বলে জানিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাইট বলেন, ইরানে পরবর্তী সরকার ক্ষমতায় আসার পর ভবিষ্যতে কোনো চুক্তি হতে পারে। তবে সেই চুক্তি আদৌ হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইঙ্গিত দিয়েছেন যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর দেশটির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত মাসেও তিনি ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি নাও হতে পারে বলে ইঙ্গিত দেন। যদিও শুরুতে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তিতে পৌঁছানো ট্রাম্প প্রশাসনের যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে সামনে এসেছিল।

চুক্তি ছাড়াই ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা থেকে কীভাবে বিরত রাখা হবে—এমন প্রশ্নের জবাবে ক্রিস রাইট বলেন, ইরানের সেই সক্ষমতা ধ্বংসের অভিযান চালিয়ে যেতে হবে।

মার্কিন এই মন্ত্রী আরও দাবি করেন, ইরান ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বড় ধরনের অবকাঠামো গড়ে তুলেছিল। বর্তমানে ইরান যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, সেগুলো ওই অবকাঠামোর মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে তিনি জানান। তবে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা বর্তমানে ইরানের নেই বলেও দাবি করেন রাইট।

সাক্ষাৎকারে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি নিয়েও কথা বলেন মার্কিন জ্বালানিমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, সাত দিনের গড় হিসাবে বর্তমানে প্রতিদিন ৯০ লাখ ব্যারেলের বেশি তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হচ্ছে। রাইটের দাবি, এটি হরমুজ দিয়ে তেল পরিবহনের সর্বোচ্চ গড়।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইনের মাধ্যমে পরিবাহিত তেল হিসাবের মধ্যে ধরলে অঞ্চলটি থেকে প্রতিদিন মোট ১ কোটি ৩০ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ ব্যারেল তেল বের হচ্ছে বলেও জানান তিনি।

এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বেড়েছে। শনিবার ইরান দুটি মার্কিন নৌযানকে লক্ষ্য করার পর যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তিনটি মার্কিন-সংশ্লিষ্ট জাহাজ এবং তিনটি তেলবাহী জাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে।

পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল—সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখন একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে ঘিরে আরও জটিল হয়ে উঠছে।


স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র ক্রিস_রাইট পরমাণু_অস্ত্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close