বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      
আর্থকোয়াকট্র্যাকার ডটকম
বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৪:০৫ পিএম

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ৯৪টি ভূমিকম্প রেকর্ড করেছে ভূকম্পন মনিটরিং প্ল্যাটফর্ম আর্থকোয়াকট্র্যাকার ডটকম। শুক্রবারের ভূমিকম্পের ধাক্কা সামলাতে না সামলাতেই শনিবার রাজধানী ও আশপাশের এলাকায় ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিন দফা মৃদু কম্পন অনুভূত হওয়ায় উদ্বেগ বেড়েছে বিশেষজ্ঞদের মধ্যে।


রবিবার (২৩ নভেম্বর) দুপুরের আপডেটে সংস্থাটি জানায়, গত একদিনে বিশ্বজুড়ে ৯১টি কম্পন, আর গত সাত দিনে ৮৫২টির বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ঘন ঘন ভূকম্পন কোনোভাবেই স্বস্তিদায়ক নয়।


শুক্রবার রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। রাজধানীসহ সারাদেশে অনুভূত এই কম্পনে আতঙ্কিত হয়ে অনেকে ভবন থেকে বেরিয়ে আসেন, কেউ কেউ লাফিয়ে পড়ে আহতও হন। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে—নরসিংদীতে পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন।


শনিবার সকাল ১০টা ৩৮ মিনিট ১২ সেকেন্ডে প্রথম মৃদু কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ, ঢাকা থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে।


এরপর সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় টানা দুই দফায় কম্পন হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে প্রথম কম্পনটির মাত্রা ছিল ৩.৭, উৎপত্তিস্থল বাড্ডা। ঠিক এক সেকেন্ড পর ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয় কম্পনটি হয়, যার মাত্রা ৪.৩, উৎপত্তিস্থল নরসিংদী।


এদিকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভবনে ফাটল ধরার খবর পাওয়া গেছে; কিছু ভবন আংশিক হেলে পড়ার ঘটনাও নজরে এসেছে। একের পর এক কম্পনে মানুষের আতঙ্ক আরও বাড়ছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ





আরও সংবাদ   বিষয়:  আর্থকোয়াকট্র্যাকার ডটকম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close