| শিরোনাম: |

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী থাইল্যান্ডেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দাওই শহরের পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে ২৬৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
বিশেষজ্ঞদের ধারণা, শুক্রবার বাংলাদেশজুড়ে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের পরবর্তী কম্পন (আফটারশক) হিসেবেই মিয়ানমারের এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ