বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোমবার মেঘনায় দিনভর বন্ধ থাকবে বিদ্যুৎ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার মেঘনা উপজেলায় সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে মেঘনা ৩৩/১১ কেভি ১০ এমভিএ উপকেন্দ্রে সার্বিক কার্যক্রম পরিচালনা করবে কর্তৃপক্ষ। এ কারণে মেঘনা সাব জোনাল অফিসের আওতায় থাকা সকল ইউনিয়নের প্রতিটি গ্রামে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর অধীনস্থ মেঘনা সাব জোনাল অফিস সূত্রে জানা গেছে, নির্বিঘ্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম অপরিহার্য। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন করার প্রয়োজনেই সাময়িকভাবে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। রক্ষণাবেক্ষণ শেষ হলে এলাকায় বিদ্যুৎ সেবা আরো স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

মেঘনা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী মো. আল-মামুন সবুজ স্বদেশ প্রতিদিনকে বলেন, “আমাদের গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎসেবা দেওয়ার জন্য বার্ষিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। উক্ত রক্ষণাবেক্ষণের কাজ বিদ্যুৎ বন্ধ রেখে করা হয়, যার সুফল গ্রাহকেরাই দীর্ঘমেয়াদে পাবেন।”

তিনি আরো বলেন, “আমরা চেষ্টা করি যেন কোনো ভোগান্তি না হয়, কিন্তু নিরাপত্তা ও প্রযুক্তিগত কারণে মাঝেমধ্যে বিদ্যুৎ বন্ধ রাখা বাধ্যতামূলক হয়ে পড়ে। এ কারণে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। আশা করি গ্রাহকরা বিষয়টি উপলব্ধি করে আমাদের সহযোগিতা করবেন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   বিদ্যুৎ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close