বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাগরে সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৩:২৭ পিএম

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে রবিবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।


রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক পূর্বাভাসে জানান, সারাদেশেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াই প্রায় একই থাকতে পারে।


সোমবার (২৪ নভেম্বর) থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা বলা হয়েছে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়। এ সময় ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।


মঙ্গলবার (২৫ নভেম্বর) এবং বুধবার (২৬ নভেম্বর) দিনের পূর্বাভাসেও আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। ভোরের দিকে দেশজুড়ে হালকা কুয়াশা দেখা দিতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনের সার্বিক পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে আবহাওয়ায় সামান্য পরিবর্তন ঘটতে পারে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ





আরও সংবাদ   বিষয়:  লঘুচাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close