বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
‘চাঁদের আলো’ খ্যাত নির্মাতা শেখ নজরুল আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১১:৫২ AM আপডেট: ২৩.১১.২০২৫ ২:০২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন। তার নির্মান শিল্পের ঝুলিতে ‘চাঁদের আলো’সহ একাধিক জনপ্রিয় সিনেমা রয়েছে।

গতকাল শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে ৯০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী নির্মাতা।

শেখ নজরুল ইসলামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা গাজী মাহবুব ও ‘চাঁদের আলো’ সিনেমার অভিনেত্রী রুমানা ইসলাম।

নির্মাতা গাজী মাহবুব জানান, বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আমার ওস্তাদজি। তিনি ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ নভেম্বর রাত সাড়ে ১১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাতেই নজরুল ইসলামের মরদেহ নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা হবে। রবিবার নাটোরে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নজরুল ইসলামের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর দুপুরে শেখ নজরুল ইসলাম মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ সময় নির্ধারণ করেন, যার মেয়াদ শেষ হয় শনিবার সকাল ১০টায়। শনিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে নজরুল ইসলামের জন্ম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেন।

নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে নাম লেখান শেখ নজরুল ইসলাম। ১৯৭৪ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চাবুক’।

এ ছাড়াও এই নির্মাতার অন্যান্য সাড়া জাগানো চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’ প্রভৃতি।

ষাটের দশকে ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন নজরুল ইসলাম। তিনি ‘লেট দেয়ার বি লাইট’ (অসমাপ্ত) ছবিতে জহির রায়হানের সহকারী হিসেবে কাজ করেন এবং এতে একটি চরিত্রে অভিনয়ও করেন।

এদিকে এই নির্মাতার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে যাচ্ছেন তার সহযোগী, সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  চাঁদ   শেখ নজরুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close