রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চৌগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী কাজলের গণসংযোগ ও উঠান বৈঠক      ● শরীয়তপুরে মাদক ব্যবসার অভিযোগ ছড়ানোর প্রতিবাদে কামাল চৌকিদারের পরিবারের সংবাদ সম্মেলন      ● বালিয়াকান্দিতে জাতীয় যুব দিবস উদযাপন      ● নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসহাকের জন্মশতবর্ষ উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন      ● রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত      ● মীরসরাইয়ে গাছ কাটার সময় গাছ পড়ে যুবক নিহত      ● দশম জাতীয় ইয়োগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে কক্সবাজার জেলা দলের ১২ পদক অর্জন      ● ভালুকায় শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন      ● সংসদে খোলা বাজারে সার বিক্রির দাবি তুলব, শপথের পরই মাদকবিরোধী অভিযান: মির্জা ফয়সল আমিন      ● নীতিগত সিদ্ধান্ত ও আদর্শিক বিচ্যুতির অভিযোগে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ      ● মেলান্দহে বিএনপি নেতার পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি      ● মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা      
রাতের আঁধারে কৃষকের পাকা ধান কেটে নিয়ে গেল প্রতিপক্ষরা
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম

বরগুনার তালতলীতে রাতের আঁধারে সুবাস চন্দ্র পাইক নামে এক হিন্দু কৃষকের ৬৭ শতাংশ জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুবাস চন্দ্র পশ্চিম গাবতলী এলাকায় (ক্রয় সূত্রে মালিক) ৬৭ শতাংশ জমিতে আমন ধান আবাদ করেন। কিন্তু ওই জমি একই এলাকার আলী আকাব্বার ফকির, দুলাল সিকদার, মোতাহের ব্যাপারি ও নান্নু ব্যাপারি নিজেদের দাবি করে রাতের আঁধারে ৫০-৬০ জন ভাড়াটে লোক নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে ধান কেটে নেন। এতে বাঁধা দিতে গেলে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সুবাস চন্দ্রকে মারার জন্য তেড়ে আসলে ভয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে তিনি সকালে থানায় গিয়ে অভিযোগ দেন।

ভুক্তভোগী সুবাস চন্দ্র বলেন, ‘আমি ১৫ বছর আগে ওই জমির ক্রয় সূত্রে মালিক। আমি সেই জমিতে ধান আবাদ করেছি। কিন্তু তাঁরা এতো বছর পরে এখন হঠাৎ এই জমি নিজেদের দাবি করে রাতের আঁধারে ধান কেটে নিয়ে গেছে।  


তিনি আরও বলেন, ‘ওই জমির বিরোধ মীমাংসার জন্য আদালতে মামলা চলমান থাকলেও তাঁরা জোর পূর্বক জমির ধান কেটে নিয়ে গেছে। আমি এর বিচার চাই’

এ বিষয়ে জানতে অভিযুক্ত আলী আকাব্বার ফকির, দুলাল সিকদার, মোতাহের ব্যাপারি ও নান্নু ব্যাপারির সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি। 

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘এবিষয়ে অভিযোগ পেয়েছি। ধান উদ্ধারের চেষ্টা চলমান আছে। যেহেতু এবিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে, তাই ধান উদ্ধার করে জব্দ করা হবে এবং আদালতকে অবহিত করা হবে।’


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:   কৃষকের পাকা ধান   কেটে   প্রতিপক্ষরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close