প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৩৫ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১ নভেম্বর) ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আক্কাস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আক্কাস উদ্দিন চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজবাড়ী জেলা শাখার সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, এ্যাসেডের পরিচালক শাহজাহান সিদ্দিক, উদ্যোক্তা জাহিদ হোসেন তপু ও তপু রাণী বালা প্রমুখ।