বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ব্রহ্মপুত্র নদে সেতুর দাবিতে রৌমারীতে গণস্বাক্ষর কর্মসূচি
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:২৫ পিএম

কুড়িগ্রামের রৌমারী-চিলমারী রুটে ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবিতে রৌমারী ফলুয়ারচর নৌ-ঘাটে শনিবার দিনব্যাপী গণস্বাক্ষর ও জনমত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি আয়োজন করে ব্রহ্মপুত্র সেতুবাস্তবায়ন পরিষদ, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা জানান, রৌমারী-চিলমারী সেতু দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। এই সেতু আঞ্চলিক ও জাতীয় যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যাতায়াতের সময় ও খরচ কমাবে, জ্বালানি তেলের আমদানি হ্রাস করবে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। পাশাপাশি, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সুবিধা পাবে।

বক্তারা আরও বলেন, ব্রহ্মপুত্র নদে সেতুর অভাবে রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগসহ প্রায় ২০টি জেলার মানুষের যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। কুড়িগ্রাম শহর থেকে রৌমারী যেতে নৌকাই একমাত্র ভরসা। সেতু নির্মাণ হলে জেলার কয়েক লাখ মানুষ নিরাপদ ও দ্রুত যাতায়াত করতে পারবে।

সেতুর দাবিতে বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র সেতুবাস্তবায়ন পরিষদের এসএম মোমেন, নুরআলম খান হিরো, প্রধান সংগঠক মাজু ইব্রাহিম, মোস্তফা কামাল, মাহমুদুল হাসান মাসুদ, লিমন বাদশা, শওকত আলী মণ্ডল, শফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম, প্রভাষক ফরিদ উদ্দিন ও নাজমুল আলম। মাজু ইব্রাহিম বলেন, “জনমত ও গণস্বাক্ষরের মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন জানাব। এই সেতু নির্মাণ হলে চার বিভাগের সঙ্গে যোগাযোগ উন্নত হবে এবং মানুষের জীবনমান পরিবর্তিত হবে।”

গণস্বাক্ষর কর্মসূচিতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করে সেতুর তৎক্ষণাৎ নির্মাণের প্রতি একাত্মতা প্রকাশ করেন। বক্তারা উল্লেখ করেন, সেতু নির্মাণ হলে নারী যাত্রী, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মজীবী ও বিচারপ্রার্থীরা নিরাপদ ও দ্রুত যাতায়াত করতে পারবে। এছাড়া সেতু কুড়িগ্রামের শিল্প-কারখানা ও কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  ব্রহ্মপুত্র   নদ   সেতু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close