রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চৌগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী কাজলের গণসংযোগ ও উঠান বৈঠক      ● শরীয়তপুরে মাদক ব্যবসার অভিযোগ ছড়ানোর প্রতিবাদে কামাল চৌকিদারের পরিবারের সংবাদ সম্মেলন      ● বালিয়াকান্দিতে জাতীয় যুব দিবস উদযাপন      ● নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসহাকের জন্মশতবর্ষ উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন      ● রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত      ● মীরসরাইয়ে গাছ কাটার সময় গাছ পড়ে যুবক নিহত      ● দশম জাতীয় ইয়োগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে কক্সবাজার জেলা দলের ১২ পদক অর্জন      ● ভালুকায় শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন      ● সংসদে খোলা বাজারে সার বিক্রির দাবি তুলব, শপথের পরই মাদকবিরোধী অভিযান: মির্জা ফয়সল আমিন      ● নীতিগত সিদ্ধান্ত ও আদর্শিক বিচ্যুতির অভিযোগে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ      ● মেলান্দহে বিএনপি নেতার পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি      ● মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা      
চৌগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কোরবান আলী কাজলের গণসংযোগ ও উঠান বৈঠক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৫২ পিএম

নাটোরের সিংড়া উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কোরবান আলী কাজল ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা ও জনসংযোগ শেষে হুলহুলিয়া গ্রামে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এক উঠান বৈঠকে অংশ নেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই কোরবান আলী কাজল বড়িয়া, চৌগ্রাম ও স্থাপনদিঘি এলাকায় পথসভা করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে হুলহুলিয়া গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

উঠান বৈঠকে বক্তব্যে কোরবান আলী কাজল চৌগ্রাম ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার শিক্ষা, সড়ক যোগাযোগব্যবস্থা এবং সার্বিক সামাজিক উন্নয়নে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান।

উল্লেখ্য, কোরবান আলী কাজল রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিংড়া উপজেলা কমিটির সক্রিয় সদস্য, নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

গণসংযোগ ও উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত কয়েকজন তাঁর প্রতি সমর্থন জানান।







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close