বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      
গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নে নির্বাচনে অংশ নিতে চাই: অ্যাড. মো. আমিনুল হক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৩:২৪ পিএম

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. আমিনুল হক বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই নির্বাচনে অংশ নিতে চাই।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকারের পরিস্থিতি চরমভাবে অবনতির দিকে গেছে। দুর্নীতি, অন্যায়-অবিচার, বিচারহীনতা, অব্যবস্থাপনা এবং নাগরিক অধিকার সংকটে সাধারণ মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের উন্নয়নই আমার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টিসহ একটি উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য অঞ্চল গড়ে তুলতে চাই।

জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনে জনগণের প্রত্যাশা বড়। "সুষ্ঠু নির্বাচন হলে জনগণই তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দৌলতপুর উপজেলা জাসাসের সভাপতি ডা. মো. নুরুল ইসলাম, খলসী ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো. বাদলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  গণতন্ত্র পুনরুদ্ধার   অ্যাড. মো. আমিনুল হক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close