সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
পোস্টাল ভোটিং; তিন দিনে ৮ হাজার ২০১ জনের নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৩:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী নিবন্ধিতরাই জাতীয় নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এখন পর্যন্ত তিন দিনে ৮ হাজার ২০১ জন নিবন্ধিত হয়েছেন পোস্টাল ভোটিং-এ। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৫৮১ জন ও নারী ৬২০ জন।

আজ শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় পোস্টাল ভোট বিডি নিবন্ধন অ্যাপ থেকে এ তথ্য মিলেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আগ্রহীরা গত তিনদিনে ২৯ দেশ থেকে নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের প্রায় অর্ধেকই দক্ষিণ কোরিয়া প্রবাসী। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার ৩ হাজার ৭৯৩ জন। এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের এক হাজার ৪৫ জন। এরপর দক্ষিণ আফ্রিকা থেকে এক হাজার জন, চীন থেকে ৬৫৬ জন, মিশর থেকে ২২৫ ও লিবিয়া থেকে ১৫৯ জন নিবন্ধন করেছেন।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তিদের ভোটগ্রহণ নিশ্চিতে গত মঙ্গলবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। নিবন্ধিতরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে নিবন্ধনের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৫দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।

পোস্টাল ভোটিং প্রক্রিয়া

যেসব ধাপে ভোটপ্রক্রিয়া সম্পন্ন হবে সেগুলো হলোঃ

পোস্টাল ভোট বিডির প্রচার, নিবন্ধন, ব্যালট পেপার ও তিন ধরনের খাম মুদ্রণ, নির্বাচন কর্মকর্তার উপস্থিতি, পার্সোনালাইজেশন (ডাক বিভাগ), পোস্টাল ব্যালট পাঠানো শুরু, ব্যালট ট্র্যাকিং, ভোট প্রদান, প্রবাসে কাছাকাছি ডাকবাক্সে খাম রাখা, পোস্টাল ব্যালট ফেরত ও ট্র্যাকিং, ডাক বিভাগ গ্রহণ, রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো, রিটার্নিং অফিসারের গ্রহণ, পোস্টাল ব্যালট ব্যালট বাক্সে রাখা, গণনা এবং শেষ ধাপে ফল ঘোষণা।

সরকারি চাকরিজীবীর তালিকাভুক্তি

ওপেন এনরোলমেন্ট প্রসেস> পোস্টাল ভোট বিডি অ্যাপ লগইন> ই-কেওয়াইসি ডিসক্লেইমার> ফেসিয়াল রিকগনিশন, লাইভলিনেস চেক> এনআইডি ভেরিফিকেশন> আইবাস++ভেরিফিকেশন> ঠিকানা, ওটিপি> তালিকাভুক্তি ও নিবন্ধন সম্পন্ন> ভোটার তালিকা মুদ্রণ> ডাকযোগে ব্যালট পেপার পাঠানো> ভোটার গ্রহণ করবেন।

প্রবাসী বাংলাদেশির তালিকাভুক্তি ও নিবন্ধন প্রক্রিয়া

অ্যাপ ডাইনলোড> লগইন ও রেজিস্ট্রেশন পেজ> এনরোলমেন্টের জন্য অ্যাকাউন্ট তৈরি> মোবাইল, ইমেইল অ্যাড্রেস, ওটিপি, ভেরিফিকেশন, পাসওয়ার্ড> লগইন উইথ ইউজারনেম (মোবাইল নম্বর) ও পাসওয়ার্ড> এনআইডি ভেরিফিকেশন> ফেসিয়াল রিকগনিশন, লাইভলিনেস চেক> সেলফি> প্রবাসের ঠিকানা, পাসপোর্টসহ আনুষঙ্গিক তথ্য> তালিকাভুক্ত ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন।

কারাবন্দিদের তালিকাভুক্তি

তফসিল ঘোষণার পর কারা অধিদপ্তরের তালিকা> বিভিন্ন কারাগারে পোস্টাল ভোট অ্যাপ লগইন> ই-কেওয়াইসি ডিসক্লেইমার> ফেসিয়াল রিকগনিশন, লাইভলিনেস চেক> এনআইডি ভেরিফিকেশন> ঠিকানা, ওটিপি> তালিকাভুক্তি ও নিবন্ধন সম্পন্ন> ভোটার তালিকা মুদ্রণ> ডাকযোগে ব্যালট পেপার পাঠানো> ভোটার গ্রহণ করবেন ব্যালট।

ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের তালিকাভুক্তি

ভোটগ্রহণ কর্মকর্তা চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্টদের পোস্টাল ভোট অ্যাপ ব্যবহার> অ্যাপ লগইন> ই-কেওয়াইসি ডিসক্লেইমার> ফেসিয়াল রিকগনিশন, লাইভলিনেস চেক> এনআইডি ভেরিফিকেশন> ঠিকানা, ওটিপি> তালিকাভুক্তি ও নিবন্ধন সম্পন্ন> ভোটার তালিকা মুদ্রণ> ডাকযোগে ব্যালট পেপার পাঠানো> ভোটার গ্রহণ করবেন ব্যালট।

এদিকে নিবন্ধনের বিষয়ে ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২ দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা। ২৩ নভেম্বর এ পর্বের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

সালীম আহমাদ খান আরো জানান, বাকি দেশগুলোতে থাকা প্রবাসী ভোটাররা ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। প্রতিটি অঞ্চলের জন্যই ৫দিন করে নিবন্ধনের সময় দেওয়া হবে। পাশাপাশি দেশের ভেতরে থাকা তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে। ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে তারা নিবন্ধন করতে পারবেন। বাদ পড়া প্রবাসীরাও এসময় নিবন্ধন করতে পারবেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পোস্টাল   ভোটিং   নিবন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close