বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
নাইজেরিয়ায় স্কুলে হামলা চালিয়ে ২২৭ শিক্ষক-শিক্ষার্থীকে অপহরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ AM

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুলে বন্দুকধারীদের হামলায় ২২৭ জন শিক্ষক ও শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বড় অপহরণ, যা নিরাপত্তাহীনতা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অপহৃতদের অধিকাংশই ছাত্রী। 

শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় প্রশাসন এবং ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন)-এর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

সিএএন–এর মুখপাত্র জানান, নাইজার রাজ্যের সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃতদের মধ্যে ২১৫ জনই ছাত্রী। এছাড়া বন্দুকধারীরা ১২ জন শিক্ষককেও জিম্মি করে নিয়ে গেছে।

ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে প্রতিবেশী কাতসিনা ও মালভূমি রাজ্যের প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। নাইজার রাজ্য সরকারও বহু স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে।

এদিকে, ধারাবাহিক অপহরণের ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু তার আন্তর্জাতিক সফর বাতিল করেছেন। এতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত জি-২০ সম্মেলনে যোগদানও বাতিল হয়েছে।

সাম্প্রতিক সহিংসতার মধ্যে এটি দ্বিতীয় বড় অপহরণ। গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে আরও ২৫ জন ছাত্রীকে অপহরণ করেছিল সশস্ত্র হামলাকারীরা।

এ ছাড়া দেশটির পশ্চিমাঞ্চলে একটি চার্চে হামলায় দুই জন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। ধারাবাহিক এসব হামলা ও অপহরণ নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে চরম নিরাপত্তা সংকট তৈরি করেছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  নাইজেরিয়া   স্কুল   হামলা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close