বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গাজীপুরে সাংবাদিককে ২৪ ঘণ্টা আটক করে মারধর, টাকা আদায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:১৪ AM

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিককে অপহরণ, মারধর এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয় জানান, এক পরিচিত নারীর সহায়তায় পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলে নির্যাতন করা হয়।


ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কের পাশের নির্জন এলাকায়। অভিযোগ অনুযায়ী, পরিচিত নারী তাহরিমা জান্নাত সুরভী সংবাদ দেয়ার কথা বলে দুর্জয়কে দেখা করতে ডেকে বিমানবন্দর এলাকা থেকে মোটরসাইকেলে করে গাজীপুরের দিকে নিয়ে যায়। সফিপুর এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন যুবক মোটরসাইকেল থামিয়ে তার ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।


এরপর চারজন যুবক দুর্জয়কে একটি অটোরিকশায় তুলে গাজীপুরের আন্দারমানিক রোডের একটি বাসায় নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে লাঠি, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয়। তাকে ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা আদায় করা ছাড়াও পরিচিতদের কাছ থেকে ৫০ হাজার টাকা আনিয়ে তার মধ্যে ৪৫ হাজার ২০০ টাকা বিভিন্ন নম্বরে ট্রান্সফার করে নেয়। তার সঙ্গে থাকা নগদ ৪ হাজার ৫৭০ টাকাও ছিনিয়ে নেয়া হয়।


এছাড়া দুর্জয়ের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে জোরপূর্বক ইয়াবা বিক্রির ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। প্রায় ২৪ ঘণ্টা আটকে রেখে বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে ছেড়ে দেয় অভিযুক্তরা। দুর্জয় জানিয়েছেন, ঘটনার বিষয় জানালে খুনের হুমকি এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়েছে।


কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি মৌচাক পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে এবং আইনি ব্যবস্থা শিগগিরই নেয়া হবে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ





আরও সংবাদ   বিষয়:  গাজীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close