বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কুড়িগ্রাম-১; তারেক রহমানের জন্মদিনে ৪শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসাসেবা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:২৩ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুড়িগ্রামে ৪ শতাধিক নারী ও পুরুষকে ফ্রি চিকিৎসাসেবা, বিনামূল্যে ঔষধ প্রদান, গাছের চারা বিতরণ, দোয়া মাহফিল ও বিভিন্ন মাদ্রাসার ৩ হাজার শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব, টিএমএস মেডিকেল কলেজ সদস্য, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ইউনুস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, মোজাম্মেল হক, নাজির হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, একেএম আশরাফ হোসেন আপেল।

বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজার রহমান আপেল সিদ্দীকি, জাহিদুল ইসলাম খাঁন, জাহাঙ্গীর বাদশা টুটুল, আমিন সিদ্দিকী, ইব্রাহিম আলী প্রমুখ।
 
সাংবাদিকদের সাক্ষাৎকারে ইউনুস আলী বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের সাধারণ জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করবে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কোনো ডাক আসলে সে ডাকে সাড়া দিয়ে কুড়িগ্রাম-১ আসন বাসীকে সাথে নিয়ে রাজপথের প্রত্যেকটি লড়াই সংগ্রাম জয় করব।”

তিনি আরো বলেন, “কুড়িগ্রাম-১ আসনবাসীর সাথে আমি দীর্ঘদিন যাবৎ মাঠে ঘাটে কাজ করছি। বিএনপির উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরা আমাকে সুযোগ করে দিলে অত্র এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   তারেক রহমান   চিকিৎসাসেবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close