বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুসলিম কখনো গুজবের মাইক হয় না: আজহারি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:১১ পিএম

জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বলেছেন, মুসলিম কখনো গুজবের মাইক হয় না। তিনি বলেন, ‘তথ্য শেয়ার করার আগে ভেরিফাই করুন। যাচাইহীন শেয়ার, অপপ্রচার, গুজবের ইন্ধন ও গুনাহের পথ। মুসলিম কখনো গুজবের মাইক হয় না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি একটি ফটোকার্ড শেয়ার করে এ মন্তব্য করেন। 

মিজানুর রহমান আজহারি পোস্টের কমেন্টবক্সে লেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ঘটনার সত্যতা যাচাই করা জরুরি। কোনো মুসলিম যা শুনে তা-ই যাচাই-বাছাইহীন শেয়ার করতে পারে না। ইসলামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।



অসত্য বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই, তথ্য সুরক্ষার ব্যাপারে ইসলামের নির্দেশনা অত্যন্ত কঠোর। অসত্য তথ্য প্রকাশ করে সমাজে বিশৃঙ্খলা করা বা গুজব ছড়ানো গুনাহের কাজ। 

সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলেই শেয়ার দেওয়া উচিত নয়। তথ্যসূত্র যাচাই করে দেখুন। নিশ্চিত না হয়ে কিছু শেয়ার করবেন না। যাচাই করলে দেখবেন যে প্রকাশিত সংবাদ মূল ঘটনার ধারেকাছেও নেই।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:   গুজব   আজহারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close