বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
গজারিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:২৪ পিএম
গজারিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

গজারিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি প্রণোদনা সহায়তা হিসেবে বিনামূল্যে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(২০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন সরকার।

কর্মসূচির আওতায় ৩শ' ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে, প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএ পপি ও ১০ কেজি এম ওপি  সার বিতরণ করা হয়।

চলতি সপ্তাহের মধ্যেই আরও ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসময় উপজেলার বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং স্থানীয় কৃষক-কৃষাণিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ

আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   কৃষক   বিনামূল্য   বিতরণ  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close