বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০০ ঘর পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:২৩ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৮:৩০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠানের বাড়িতে বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি টিনসেড কলোনির প্রায় ১০০টি রুম পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে কলোনির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। তীব্রতা বৃদ্ধির কারণে মুহূর্তের মধ্যে আশেপাশের রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে তীব্রতা বেড়ে যাওয়ায় তারা ব্যর্থ হন।

এরপর কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করে।

বাড়ির মালিক রুমেল পাঠান জানিয়েছেন, কলোনির সব রুম পুড়ে ছাই হয়ে গেছে এবং কোনো জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

পোশাক শ্রমিক শাহ আলম বলেন, “অফিস থেকে শুনে বাসায় আসি, দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা হয়নি।”

ভাড়াটিয়া রহিমা বেগম বলেন, “কয়েকদিন আগে পাওয়া বেতনসহ সমস্ত টাকা রুমে ছিল, সবই শেষ হয়ে গেল।”

স্থানীয় বাসিন্দা পলাশ মোল্লা বলেন, “আমরা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র আগুনে ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের সঙ্গে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close