প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:১২ পিএম

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফন মিছিল করেছে মনোনয়ন না পাওয়া বিএনপি নেতা বজলুল করিম চৌধুরী আবেদের সমর্থকরা।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নোয়াখালীর কবিরহাট বাজারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। এসময় তারা দলীয় মনোনয়ন বাতিল করে আবেদকে প্রার্থী ঘোষণার দাবি জানায়।
দলীয় সূত্রে জানা যায়, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে ফখরুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর থেকেই বঞ্চিত নেতা বজলুল করিম আবেদের অনুসারীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সিদ্ধান্ত বদলাতে এমন কর্মসূচি কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা মনে করেন, “টাকা দিয়ে লোক ভাড়া করে প্রদর্শনীমূলক আন্দোলন করে মনোনয়ন বদলানো অসম্ভব এবং এটি দলের কাছে গুরুত্ব পাবে না।”
এদিকে সাধারণ রাজনৈতিক মহল মনে করছে, এসব আন্দোলন সাময়িক উত্তাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত প্রার্থিতা নিয়ে বিএনপির সিদ্ধান্ত অপরিবর্তিতই থাকবে।
স্বদেশ প্রতিদিন/এনআর