শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশে থেকেই কেনা যাবে আন্তর্জাতিক বিমানের টিকিট
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:১০ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৮:২২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এখন থেকে দেশে বসেই আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি রুটের বিমানের টিকিট কিনতে পারবেন বাংলাদেশি নাগরিকরা।

আজ বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক দেশের এডি ব্যাংকগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। গ্রাহকদের সুবিধা নিশ্চিত এবং টিকিটের প্রতিযোগিতামূলক মূল্য বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনার মাধ্যমে উপযুক্ত ভিসাধারী বাংলাদেশি যাত্রীরা সরাসরি আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে এয়ারলাইন্স থেকে টিকিট কিনতে পারবেন।

সার্কুলারে বলা হয়েছে, টিকিট বিক্রির অর্থ বাংলাদেশের এডি ব্যাংকগুলোর পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। এই অর্থ আনুষ্ঠানিক ব্যাংকিং খাতে বৈদেশিক মুদ্রা আয়ের হিসেবে গণ্য হবে।

এর আগে, আন্তর্জাতিক কার্ড কেবল বিদেশ ভ্রমণের সময় খরচের জন্য ব্যবহার করা যেত। দেশে পর্যাপ্ত ডিজিটাল পেমেন্ট সুবিধার অভাবে অনেক যাত্রী ন্যায্য বা প্রতিযোগিতামূলক মূল্যে টিকিট কিনতে পারতেন না। এই জটিলতা দূর করতে নতুন নীতিমালা কার্যকর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক বিমানের টিকিট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close